বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন? Logo চক্ষুস্বাস্থ্যের উন্নয়নে মানবসম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজন Logo ব্রাজিল নাকি হাইতি, সুপার কম্পিউটারের প্রেডিকশনে কে জিতবে Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার বিস্তার: চোখের স্বাস্থ্যসেবায় সময়োপযোগী সংস্কারের দাবি Logo আদ-দ্বীন হাসপাতাল: বন্ধ নয়, জবাবদিহি ও সংস্কারের সুযোগ প্রয়োজন Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার আইনগত স্বীকৃতি কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছে? Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ

৯দিন পর পশ্চিম তীরের জেনিন ছেড়েছে ইসরায়েলি বাহিনী

নিজস্ব প্রতিবেদক / ৩৪২ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৫ অপরাহ্ন
৯দিন পর পশ্চিম তীরের জেনিন ছেড়েছে ইসরায়েলি বাহিনী
৯দিন পর পশ্চিম তীরের জেনিন ছেড়েছে ইসরায়েলি বাহিনী

নয় দিনব্যাপী ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর দখলকৃত পশ্চিম তীরের জেনিন ছেড়েছে ইসরায়েলের স্থল বাহিনী। সামরিক বাহিনী আইডিএফ জেনিন ত্যাগ করার পর পরিষ্কার হয়ে উঠছে ভয়াবহ আগ্রাসনের প্রকৃত চিত্র। শনিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

এদিকে, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আইডিএফ বাহিনী চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে।

একজন ৬৫ বছর বয়সী ফিলিস্তিনি মোয়ায়েদ খলিফা বলেন, এ ধরনের ভয়াবহ হামলার কোন কারণ নেই। জেনিনে তার একটি শরবতের দোকান ছিলো। তবে ইসরায়েলি সামরিক বাহিনী ইস্পাতের দরজা দিয়ে তৈরি ব্যারেল করে তার দোকানকে ধ্বংস করে দেয়। দোকানের আয়ের ওপর নির্ভর করে তিনটি পরিবারের জীবিকা।

অঞ্চলটিতে আইডিএফ-এর স্মরণকালের সবচেয়ে বড় আগ্রাসনকে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান বলে আখ্যা দেয় তেল আবিব। সামরিক বাহিনীর দাবি, হামাস ও স্বাধীনতাকামী সংগঠনগুলোর বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে তারা।

পশ্চিম তীরে ইসরায়েলের চলমান অভিযানে প্রাণ গেছে ৩৬ জনের। যার মধ্যে জেনিনে-ই মারা যায় ২১ জন। নেতানিয়াহু প্রশাসনের দাবি, নিহতরা সন্ত্রাসী সংগঠনের সদস্য।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, মৃতদের বেশিরভাগই শিশুসহ বেসামরিক নাগরিক। টানা হামলায় বিধ্বস্ত ৬০ হাজার বাসিন্দার শহরটি। এই অভিযানে আটক-ও করা হয় অনেককে। পাল্টা প্রতিরোধে মৃত্যু হয় এক ইসরায়েলি সেনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL