রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক / ২৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে।

নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL