রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ডিএনসির অভিযান অব্যাহত। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ১।

জানা যায়, (সোমবার) ১৬ই নভেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ মোল্লা এর দিক-নির্দেশনায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে,  তেজগাঁও সার্কেলের পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা এর নেতৃতে একটি রেইডিং টিম, গোপন সংবাদের ভিত্তিতে, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ২৬০/সি পূর্ব নাখালপাড়া, তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর হোসেন ভূট্টো(৩৫)কে ১০০০(এক হাজার পিস)ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক মোঃ রাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) বদ্ধ পরিকর। ভবিষ্যতে এ ধরণের অভিযান  অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে তেজগাঁও সার্কেল উপপরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত- ২০২৬) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL