নিজস্ব প্রতিবেদকঃ কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো (ডিএনসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার।
(মঙ্গলবার) ১৭ই নভেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নিদের্শনায়, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কস্থ, বশরুজ্জামান চত্বরের পশ্চিম পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হানিফ স্পেশাল পরিবহন নামীয় বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-২০৩৯) অভিযান পরিচালনা করে ১২,০০০ (বার হাজার) পিস ইয়াবাসহ জাহানারা বেগম (৪০) ও আছিয়া বিবি (৪২)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক আবুল কাশেম বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে।
এছাড়াও (রবিবার) ১৫ই নভেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে, এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী চৌরাস্তা এলাকায় ফেনী টু লক্ষীপুর রোডের দক্ষিণ পার্শ্বে মোঃ সোলেমান এর ফলের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে নুরুল আলম (৫৩)কে ৩৯৫০ (তিন হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী বাইপাস বুকিং কাউন্টার সংলগ্ন জাহাঙ্গীর স্টোর নামীয় চা-পান সিগারেটের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৫ (পনের) কেজি গাঁজাসহ মোঃ নোমান হোসেন (২৮)-কে গ্রেফতার করে।
উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, আসামী নুরুল আলম (৫৩) পেশাদার মাদক পাচারকারী। কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকা থেকে ইয়াবা নিয়ে ফেনী ও নোয়াখালীতে পৌঁছে দিত। আসামীর বিরুদ্ধে আরো ০২টি মাদক মামলা চলমান আছে। সর্বশেষ ২৩ মে ২০২৬ তারিখ কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। পরে জামিনে বেড়িয়ে এসে পুনরায় মাদক কারবারে শুরু করে।অপর আসামী মোঃ নোমান হোসেন (২৮) পেশাদার মাদক পাচারকারী চক্রের সদস্য। কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুরে পৌঁছে দিত। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানা ও সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী দুইটি নিয়মিত মামলা দায়ের করেন।