কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ২, পলাতক ১
নিজস্ব প্রতিবেদক
/ ৩৪
Time View
Update :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১:০৭ অপরাহ্ন
Share
কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ২, পলাতক ১
নিজস্ব প্রতিবেদক : আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কড়াইল বস্তিতে অভিযান এসময় গ্রেফতার ২, পলাতক ১
(মঙ্গলবার) ৩রা নভেম্বর ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ হাসান মারূফ এর দিক নির্দেশনায়, ঢাকা মেট্রো উত্তরের উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কড়াইল বস্তি জামাই বাজার মাটির রাস্তা এলাকায় মোঃ রাকিব হোসেন এর বসতঘর তল্লাশি করে ১০৩ (একশত তিন)পিস ইয়াবা, ১০০(একশত)পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থ ৪৩২০০ (তেতাল্লিশ হাজার দুই শত) টাকাসহ মোঃ সজিব হোসেন (৩২) ও মোঃ তানভীর (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় অভিযানের উপস্থিতি টের পেয়ে মোঃ রাকিব হোসেন পালিয়ে যায়।
এ বিষয়ে উপপরিচালক মোঃ রাজিউর রহমান বলেন পলাতক আসামী মোঃ রাকিব হোসেন কুখ্যাত একজন মাদক কারবারি। কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্পট দখল করে গাঁজা,ইয়াবা ও হেরোইন বিক্রয় করে থাকে। তার নামে ডিএমপির বিভিন্ন থানায় দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় ও পলাতক আসামীর বিরুদ্ধে গুলশান সার্কেল পরিদর্শক মোঃ এমদাদুল হোক খাঁন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮(সংশোধিত ২০২৬)অনুযায়ী বনানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।