সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কর্তৃক ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৭৬ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কর্তৃক ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কর্তৃক ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর কর্তৃক ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

জানা যায়, (বুধবার) ১৯শে মার্চ ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন এর নেতৃত্বে, উত্তরা সার্কেলের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে   ১৪,০০০(চৌদ্দ হাজার) পিস ইয়াবাসহ মোহাম্মদ হাছান(২৮) পিতা- মৃত: বশির আহমেদ ও  মিনু আরা (২৮), স্বামী- মোহাম্মদ হাছানকে হাতেনাতে গ্রেফতার করে। একই টিম অপর অভিযানে , যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ আব্দুল মালেক(৪৮), পিতা- মৃত: কালা মিয়া প্রকাশ আব্দুর রহমান ও মোঃ সাঈদ(৩২), পিতা-শামছুল আলমকে হাতেনাতে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৬০০০০০০ (ষাট লক্ষ) টাকা। আসামীগণ কক্সবাজার ও বান্দরবান এলাকার স্থায়ী বাসিন্দা ‍।

আসামীদের বিরুদ্ধে, উপপরিদর্শক জেরিন সুলতানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL