সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ডিএনসির অভিযানে উদ্ধার বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা
ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ডিএনসির অভিযানে উদ্ধার বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার

(সোমবার) ১১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার সহকারী  পরিচালক মুঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে,  কসবা থানাধীন  আড়াইবাড়ি উত্তর পাড়াস্থ কসবা উডেন ডোর এন্ড ফার্নিচার  নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৫(পয়ত্রিশ) কেজি গাঁজা, নগদ ৫,৭০০ টাকা ও একটি ব্যটারী চালিত অটোরিকশাসহ মোসা: জরিনা বেগম (৪৫), মো:জালাল উদ্দিন (৫০), মোসা: সুমি বেগম (৫০) ও মো: হানিফ মিয়া (৩৯) কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মো:গিয়াস উদ্দিন (২৬) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (সোমবার) ১১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় লক্ষ্মীপুর এর সহকারী পরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কমলনগর থানাধীন চর ফলকন ও চর কাদিরা এলাকায়  অভিযান পরিচালনা ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ মোঃ আবদুল খালেক (৭০) ও মোঃ হেলাল (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ আমিরুজ্জামান ও উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী বাদী হয়ে কমলনগর  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুইটি  নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL