মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বাংলাদেশে আতঙ্ক বিরাজ সিকিমের বাঁধ ভেঙে ভয়ঙ্কর রূপে তিস্তা

নিজস্ব প্রতিবেদক / ৩৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১২:৩০ অপরাহ্ন
বাংলাদেশে আতঙ্ক বিরাজ সিকিমের বাঁধ ভেঙে ভয়ঙ্কর রূপে তিস্তা
বাংলাদেশে আতঙ্ক বিরাজ সিকিমের বাঁধ ভেঙে ভয়ঙ্কর রূপে তিস্তা

ভারতের সিকিমের একটি বাঁধ ভেঙে গেছে। ফলে প্রবল বেগে উজান থেকে ভয়ঙ্কর রূপে পানি তিস্তা নদী বেয়ে বাংলাদেশে ধেয়ে আসছে। এতে দেশের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে; আতঙ্ক রয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ৯০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রবল বেগে উজান থেকে বিপুল পরিমাণে পানি তিস্তা নদী দিয়ে দ্রুত বাংলাদেশে নেমে আসছে। এতে গাইবান্ধা জেলার তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলের এলাকাসমূহ বিকালের পর থেকে প্লাবিত হতে পারে। তিনি জানান, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রবল বেগে উজান থেকে বিপুল পরিমাণে পানি তিস্তা নদী দিয়ে দ্রুত বাংলাদেশে নেমে আসছে। এতে গাইবান্ধা জেলার তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলের এলাকাসমূহ বিকালের পর থেকে প্লাবিত হতে পারে।

তিনি জানান, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রবল বেগে উজান থেকে বিপুল পরিমাণে পানি তিস্তা নদী দিয়ে দ্রুত বাংলাদেশে নেমে আসছে। এতে গাইবান্ধা জেলার তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলের এলাকাসমূহ বিকালের পর থেকে প্লাবিত হতে পারে।

একই এলাকার আসমা বেগম জানান, কাল থেকে খুব আতঙ্কে আছি। কোন সময় যে পানি এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। কষ্ট করে আবাদ করছিলাম সেটি বুঝি আর থাকছে না। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, ভারতের সিকিমের একটি বাঁধ ভেঙে গেছে। ফলে প্রবল বেগে উজান থেকে বিপুল পরিমাণে পানি তিস্তা নদী দিয়ে দ্রুত নেমে আসছে। সম্ভাব্য বন্যার হাত থেকে তিস্তা নদী বেষ্টিত ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে থাকতে মাইকিং করা হচ্ছে। এছাড়া রাতেই  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL