রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ক্যাডার আনছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক / ৪৫১ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ২:২৪ অপরাহ্ন
দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ক্যাডার আনছে বিএনপি: কাদের
দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ক্যাডার আনছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির ক্যাডাররা ঢাকায় আসছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ক্যাডার ঢাকায় আসছে। নাশকতার চেষ্টা করবে। নাশকতার সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, সংবিধানের বাইরে এক চুলও নড়বে না আওয়ামী লীগ। দেশি বিদেশিদের আশ্বস্ত করলাম নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

বিদেশ থেকে আসা কোনো বার্তায় কাজ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ যতদিন সাথে আছে ততদিন কোনো বার্তায় লাভ হবে না। তিনি বলেন, ১৫ বছরে ১৫০০ বার্তা দিয়েছে। মরা গাঙ্গে জোয়ার আসে না। পকেট গরম তাই মাথাও গরম। শেষ বার্তা দিচ্ছে। লন্ডন থেকে টাকা আসছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ২০১৪ সালের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে ঢাকার বাইরে থেকে লোক জড়ো করছে বিএনপি। আওয়ামী লীগ দেশের স্থিতিশীলতা চায়। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই সবাইকে সাবধান থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL