বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক / ২৪৬ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবাসহ গ্রেফতার ২
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত । আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবাসহ গ্রেফতার ২।

(রবিবার) ২৪ই নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর সমন্বয়ে, গুলশান সার্কেল পরিদর্শক মো: রাসেল আলীর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, পল্লবী থানাধীন বেনারশী পল্লী-০১,রোড নং ০৩,  ব্লক এ, বাড়ি নং ১৬/১ এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আবু তাহের প্রকাশ সজল (৪৭)কে ১৮৫০ (এক হাজার আটশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। একই টিম পল্লবী থানাধীন এভিনিউ -১/২, ব্লক সি, মিরপুর ১২, আর্টিসান রেজা মন্ডি নামীয় বাড়ির সামনে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে মোঃ চাঁন মিয়া (৩৫)কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক শামীম আহমেদ বলেন, মোট ২০০০ পিস ইয়াবাসহ ২জন আসামীকে গ্রেফতার করা হয়। মাদককারবারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: নাজমুল হুদা বাদী হয়ে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL