মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক ৮৫৭৫ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৩৪ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ২:২২ অপরাহ্ন
ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক ৮৫৭৫ পিস ইয়াবা উদ্ধার
ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক ৮৫৭৫ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ৪৮ ঘন্টার ব্যবধানে ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক ৮৫৭৫ পিস ইয়াবা উদ্ধার

(শুক্রবার) ২২ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক হুমায়ন কবীর খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে , পরিদর্শক ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পার্শ্বে কক্সবাজার থেকে চট্টগ্রাম গামী মার্ছা পরিবহন বাসের যাত্রী আব্দুস সাত্তার (৪৫) ও বুলবুল আক্তার (৪০) এর দেহ তল্লাশী করে ৫,৭৭৫ (পাঁচ হাজার সাতশত পচাত্তর) পিস ইয়াবাসহ হতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়াও ২০ সেপ্টেম্বর ২০২৩, উপপরিদর্শক জাহিদ হোসেন এর নেতৃত্বে একটি টিম শাহ আমানত সেতু এলাকায় মিয়ামী এয়ারকন পরিবহনের যাত্রী ধন মিয়া (৩০) এর দেহ তল্লাশী করে ২,৮০০ ( দুই হাজার আটশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জাহিদ হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL