সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

ডিএনসি কক্সবাজার ও সিলেট কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১০১১ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
ডিএনসি কক্সবাজার ও সিলেট কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার
ডিএনসি কক্সবাজার ও সিলেট কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার ও সিলেট কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার।

জানা যায়, (শুক্রবার) ১লা আগষ্ট, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সবাজার এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর মডেল থানাধীন পৌরসভার ১২ নং ওয়ার্ডের সায়মুন রোডস্থ রামাদা ওয়াইনদম হোটেলের সামনে রাস্তার উপর ডিউটিরত অবস্থায় মো: আয়াজ উদ্দিন (২৭) ও জাবেদ হোসেন (৩৫)কে একটি সিনথেটিক ব্যাগের ভিতর পলিথিন মোড়ানো ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (শুক্রবার) ১লা আগষ্ট, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেটের উপপরিদর্শক মামুনুর রশিদ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গোয়াইনঘাট থানাধীন বাঘের সড়ক বাজারস্থ সিলেট জাফলং রোডের দক্ষিণ পার্শ্বে আবিদ ভলগেনাইজিং নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৩ বোতল ice vodka, ৩১ বোতল royal green, ৩৫ বোতল iconi1 white, ১৫ বোতল signature, ২৫ বোতল ac black, ৩৪ বোতল  royal stag, ৪৫ বোতল ac black, সর্বমোট ২১৮ বোতল বিদেশী মদসহ কালেদ আহমদ (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে দুলাল আহমদ (৩০) পালিয়ে যায়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৪ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL