নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার ও সিলেট কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার।
জানা যায়, (শুক্রবার) ১লা আগষ্ট, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সবাজার এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর মডেল থানাধীন পৌরসভার ১২ নং ওয়ার্ডের সায়মুন রোডস্থ রামাদা ওয়াইনদম হোটেলের সামনে রাস্তার উপর ডিউটিরত অবস্থায় মো: আয়াজ উদ্দিন (২৭) ও জাবেদ হোসেন (৩৫)কে একটি সিনথেটিক ব্যাগের ভিতর পলিথিন মোড়ানো ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (শুক্রবার) ১লা আগষ্ট, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেটের উপপরিদর্শক মামুনুর রশিদ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গোয়াইনঘাট থানাধীন বাঘের সড়ক বাজারস্থ সিলেট জাফলং রোডের দক্ষিণ পার্শ্বে আবিদ ভলগেনাইজিং নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৩ বোতল ice vodka, ৩১ বোতল royal green, ৩৫ বোতল iconi1 white, ১৫ বোতল signature, ২৫ বোতল ac black, ৩৪ বোতল royal stag, ৪৫ বোতল ac black, সর্বমোট ২১৮ বোতল বিদেশী মদসহ কালেদ আহমদ (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে দুলাল আহমদ (৩০) পালিয়ে যায়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৪ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।