বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন? Logo চক্ষুস্বাস্থ্যের উন্নয়নে মানবসম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজন Logo ব্রাজিল নাকি হাইতি, সুপার কম্পিউটারের প্রেডিকশনে কে জিতবে Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার বিস্তার: চোখের স্বাস্থ্যসেবায় সময়োপযোগী সংস্কারের দাবি Logo আদ-দ্বীন হাসপাতাল: বন্ধ নয়, জবাবদিহি ও সংস্কারের সুযোগ প্রয়োজন Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার আইনগত স্বীকৃতি কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছে? Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ

ডিএনসি কক্সবাজার ও ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৪১০ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন
ডিএনসি কক্সবাজার ও ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার
ডিএনসি কক্সবাজার ও ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার ও ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার।

(শনিবার) ২১ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তাফার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর থানাধীন ঝিলঙ্জায় অভিযান পরিচালনা করে  একটি সিএনজিতে করে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর আলম (৫০) ও চালক শামসুল আলম(৩২)কে ৩৫,০০০ (পয়ঁত্রিশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে  গ্রেফতার করে। সহকারী পরিচালক সিরাজুল মোস্তাফা বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী পুলিশ কনস্টেবল (জাহাঙ্গীর আলম) ঢাকা জেলা কোর্টে চাকুরি করে। এর পূর্বে সে দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন  সদস্য হিসেবে চাকুরিরত ছিল। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয় ।

এদিকে (শনিবার) ২১ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর দিক নির্দেশনায়, কোতয়ালী সার্কেল পরিদর্শক মোঃ শাহজালাল ভূঁঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, দারুস সালাম থানাধীন গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এস এস ফিলিং স্টেশনের উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে মোঃ সেলিম (৪৬)কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হচ্ছে এবং হবে। আসামীর বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL