সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

ইসরায়েলকে ইরান ‘সময় শেষ’,

নিজস্ব প্রতিবেদক / ৬২১ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন
ইসরায়েলকে ইরান সময় শেষ
ইসরায়েলকে ইরান সময় শেষ

গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ৫০০জন নিহত হয়েছেন। এ গণহত্যার প্রতিবাদে বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। গতকাল মঙ্গলবার গাজার আল-আহলি আরব নামের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৫০০ মানুষকে হত্যা করে  ইসরায়েল। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালটিতে কয়েকশ আহত ও অসুস্থ মানুষ ছিলেন। এ ছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষও এখানে ছিলেন।

এ হামলার নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘ ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ভয়াবহ হামলা ও গণহত্যায় সহস্রাধিক নিরপরাধ নারী ও শিশু ভুক্তভোগী। সময় এসে গেছে এমন ভুয়া শাসকদের বিরুদ্ধে বিশ্ববাসীর এক হওয়ার। তারা জঙ্গিগোষ্ঠী আইএসআইসের চেয়েও  বেশি ঘৃণ্য।’  গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় পাল্টা বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েল–হামাস সংঘাতে নিহত বেড়ে ৪ হাজার ১০০ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজারই ফিলিস্তিনি। গাজা থেকে অন্যত্র সরে গেছেন লাখো বাসিন্দা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL