মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

৩০০ আসনে প্রার্থী দেবে ভিপি নুরের দল

নিজস্ব প্রতিবেদক / ৩২৬ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১:১১ অপরাহ্ন
৩০০ আসনে প্রার্থী দেবে ভিপি নুরের দল
৩০০ আসনে প্রার্থী দেবে ভিপি নুরের দল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তাদের সংগঠন বিএনপির সঙ্গে কোনো জোট করেনি এবং জাতীয় সরকারের অংশীদার হওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং তারা আগামী নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বরিশাল নগরীর চৌমাথায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমের কাছে এ তথ্য জানান। এ সময় নুরুল হক বলেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একত্রিত হয়ে হাসিনা বিরোধী আন্দোলন করেছি। তবে আন্দোলনের পর বিএনপি আমাদের কার্যক্রমে বাধা প্রদান করছে।’

তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতিতে গণঅধিকার পরিষদ দলের হাইকমান্ডকে অবহিত করেছে এবং বিএনপি থেকে প্রেস রিলিজের মাধ্যমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

নুরুল হক নুর আরও বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।’

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের কাজকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণঅধিকার পরিষদ দৃঢ় সংকল্প নিয়ে নির্বাচনে নামবে এবং জনগণের সমর্থন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL