মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo হরমুজ প্রণালির টোল এখন দিতে হবে ইরানি মুদ্রায় Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo প্রয়োজন হলে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা চলবে: নেতানিয়াহু Logo হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র অভিযান অব্যাহত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মাত্র ২৬ দিনে হাম নিশ্চিত এবং এর উপসর্গ নিয়ে মোট ১৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিত আক্রান্ত হয়ে ১ জনসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ২৩ জন এবং সন্দেহজনক লক্ষণে আরও ১৪৩ জন শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২০ জন।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগের অবস্থান। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা বিভাগেই ১৫০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক লক্ষণ নিয়ে আরও ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL