মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ২ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময়

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১২ জন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক / ৪৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ১২:২৪ অপরাহ্ন
সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১২ জন মারা গেছেন
সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১২ জন মারা গেছেন

 

বুধবার  (২রা আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয় ।

 

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১২ জন মারা গেছেন । ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৭৩ জনের মৃত্যু হয়েছে ।

 

এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭১১ জন । এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩০ জন, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৮১ জন ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের  বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট  ৯ হাজার ৩২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন । ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৮৬৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন  হাসপাতালে ৪ হাজার ৪৫৬ জন ডেঙ্গু  রোগী ভর্তি হয়েছেন ।

 

চলতি বছর ডেঙ্গু আক্রন্ত হয়ে সারা দেশে একন পর্যন্ত  ৫৭ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন । এর মধ্যে ঢাকায় ৩১ হাজার ৪৬১ জন  এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২৫ হাজার ৬৬৬ জন ।

 

আক্রান্তদের মধ্যে হাসপাতকার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৫২৯ জন । ঢাকায় ২৬ হাজার ৩৭৫ এবং ঢাকার বাইরে ২১ হাজার ১৫৪ জন  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

 

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL