বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

শাহবাগ মোড় অবরোধ প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক / ২৪৯ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন
শাহবাগ মোড় অবরোধ প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
শাহবাগ মোড় অবরোধ প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

ঢাকা: ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, আজ সকাল সাড়ে ১১টার পরে অবৈতনিক প্রশিক্ষণার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে। তাদের সম্মানিত বা ভাতা ৫০ হাজার টাকার করার দাবিতে সড়ক অবরোধ করেছে। এখনও তারা সড়ক অবরোধ করে রেখেছেন।

এর আগে, এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা।

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই এক প্রজ্ঞাপনে ভাতা বাড়ানোর বিষয়টি জানানো হয়।

ওইদিনই শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিবাদ সমাবেশ করেন। এরপর ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL