মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

শনির আখড়ায় দনিয়া কলেজের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ২৪৪ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১:০৪ অপরাহ্ন
শনির আখড়ায় দনিয়া কলেজের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
শনির আখড়ায় দনিয়া কলেজের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

রাজধানীর শনির আখড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মিনহাজ নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে কোপায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই দিন আগে ‘কিং মাহফুজ তানজিল‘ নামে একজনকে মারপিট করেছিলেন তিনি। আজ এ বিষয় নিয়ে সবাই মিলে বসে মীমাংসার কথা ছিল। ওই সময় কিং মাহফুজ, শাহ আলম, শাওন, সাইফুলসহ বেশ কয়েকজন মিনহাজকে কুপিয়ে জখম করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL