বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা, চিলিতে সুনামি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক / ২০৩ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা, চিলিতে সুনামি সতর্কতা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা, চিলিতে সুনামি সতর্কতা

একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল। দেশটিতে শুক্রবার এই ভূকম্পন অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে চিলিতে। সেই সঙ্গে আন্টার্কটিক অঞ্চল ও মাগালানেস অঞ্চলের সমুদ্র উপকূল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটি আর্জেন্টিনার দক্ষিণ থেকে প্রায় ২১৯ কিলোমিটার (১৩৬ মাইল) দূরে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

তবে আর্জেন্টিনার কর্তৃপক্ষ এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি।

তবে চিলির হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস (এসএইচওএস) ভূমিকম্পটির মাত্রা ৭.৮ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এটি পুয়ের্তো উইলিয়ামস থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বলে জানিয়েছে। এর পরপরই উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

প্রাথমিক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবা (SENAPRED) আন্টার্কটিক অঞ্চল এবং মাগালানেস অঞ্চলের উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ ফন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আমরা মাগালানেস অঞ্চলের পুরো উপকূলজুড়ে লোকজনকে সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা’। ‍সূত্র: আনাদোলু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL