রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক / ২২২ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১১:০০ অপরাহ্ন
র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১
র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

বিশেষ অভিযানে ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল(৪৭৮ লিটার)বিদেশী মদসহ একজন কে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবৎ।  এরই ধারাবাহিকতায় গত ০৮ই মার্চ ২০২৬ ইং তারিখ রাত ১২টা ৪৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার বনানী থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ হতে মহাখালী এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে র‌্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার বনানী থানাধীন ব্লক -জি, রোড নং-৮, বাসা-১৯, SELTECH Abir Garden ভবনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে, উক্ত চেকপোস্ট পরিচালনা কালে গুলশান-১ হতে মহাখালীর দিকে আগত একটি পাজেরো গাড়ীকে র‌্যাবের চেকপোস্টকারী দল থামানোর সংকেত দিলে র‍্যাব এর উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পাজেরো গাড়ী রেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক টিমের সহায়তায় মোঃ আল-আমিন (৩০), পিতা-মৃত জিয়াউর রহমান , গ্রাম-শাকতলী , ডাকঘর-পেরিয়াবাজার, থানা- নাঙ্গলকোট , জেলা-কুমিল্লা’কে ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদ ও ০১ টি পাজেরো গাড়ীসহ হাতেনাতে গ্রেফতার করে।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL