মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

মোদির সফরের আগে জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক / ৪৩৭ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন
মোদির সফরের আগে জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত
মোদির সফরের আগে জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন। আর তার আগেই গতকাল শুক্রবার জম্মু এবং কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই সেনা সদস্য।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশকে সঙ্গে নিয়ে জম্মুর কিশস্তার জেলায় সেনাবাহনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এতে বন্দুকধারীরা হামলা চালালে চার সেনা সদস্য গুলিবিদ্ধ হোন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়।

অন্যদিকে, এদিন রাতেই বারামুলা জেলাতে পৃথক তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

জম্মু ও কাশ্মীরে রক্তপাতের ঘটনা এমন এক সময় ঘটল যখন আগামী ১৮ সেপ্টেম্বর এই অঞ্চলে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে।

জম্মু ও কাশ্মীরে শেষ বার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোটগ্রহণ পর্ব শুরু। কাশ্মীরের ৯০টি আসনে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বরের পর ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোট রয়েছে। নির্বাচনের ফল জানা যাবে আগামী ৮ অক্টোবর।

বিধানসভা নির্বাচন উপলক্ষে জম্মু ও কাশ্মীরে আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের একদিন আগে রক্তপাতের এই ঘটনায় জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL