বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের Logo কৃষক কার্ডের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী Logo ১৪৩৩ বঙ্গাব্দ: আজ পহেলা বৈশাখ Logo ডিএনসি ময়মনসিংহ কর্তৃক ৫০৫৯ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৫৯৮ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ২:০৬ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫কেজি গাঁজা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার।

২৮শে নভেম্বর, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার উপপরিচালক মো: বজলুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, “খ” সার্কেল পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোডস্থ মেসার্স নাঈমুল ফিলিং স্টেশন এন্ড এলপিজি এর সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রাস্তার উপর কুমিল্লা হইতে আগত চান্দিনাগামী যাত্রীবাহি (ঢাকা মেট্রো চ- ৫৬-২১৬৩) মারুতি মাইক্রোবাসে অভিযান পরিচালনা করে একটি ট্র্যাভেল ব্যাগের ভিতর স্কস্টেপ দ্ধারা মোড়ানো ৩টি গাঁজার পোটলায় ০৯(নয়) কেজি গাঁজা ও অপর একটি ট্ট্যাভেল ব্যাগের ভিতর স্কস্টেপ দ্ধারা মোড়ানো ২ টি গাঁজার পোটলায় ০৬(ছয়) কেজি গাঁজা, সর্বমোট ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ছালমা আক্তার প্রকাশ আরজু(৩৬) কে হাতেনাতে গ্রেফতার করে।

উপপরিচালক মো: বজলুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে দীর্ঘদিন ধরে ভারতের বর্ডারের কাছ থেকে গাঁজা এনে  মুন্সীগঞ্জ ও  নারায়নগঞ্জ এবং ঢাকা শহর জেলায় যুবকদের মাঝে সরবরাহ করে আসছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা রয়েছে, যা বিজ্ঞ আদালতে বিচারাধীন ৷ আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL