সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব এর যৌথ অভিযানে শিশা বিদেশী মদ ও বিয়ারসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক / ৬৭৬ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব এর যৌথ অভিযানে শিশা বিদেশী মদ ও বিয়ারসহ গ্রেফতার ৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব এর যৌথ অভিযানে শিশা বিদেশী মদ ও বিয়ারসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব এর যৌথ অভিযানে শিশা বিদেশী মদ ও বিয়ারসহ গ্রেফতার ৬।

(শনিবার) ১১ই অক্টোবর, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব এর যৌথ অভিযানে  রাজধানী ঢাকার বিভিন্ন শিশা বারে অভিযান পরিচালনা করে ৩ কেজি শিশাসহ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করে। এসময় ৬জনকে গ্রেফতার করে, পলাতক ২ ।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পরিচালক অপরেশন্স মোঃ বশির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম ও গোয়েন্দা কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দিন এর নেতৃত্বে, ঢাকা মেট্রো উত্তর এর উপররিচালক শামীম আহম্মেদ এবং সহকারী পরিচালক ড. মো: আবু সাইদ মিয়া ও ঢাকা মেট্রো কার্যালয় দক্ষিন, জেলা কার্যালয় ঢাকা এবং র‌্যাব-১ এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম মনটনা লাউঞ্জ, আরএস সেন্টার, ১০১ গুলশান এভিনিউ লেবেল ২, ঢাকা, দ্যা সিলভার লাউঞ্জ, Celsius ও exotic এবং ইউনিক রিজেন্সী হোটেলে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩ (তিন) কেজি শিশা, ৫টি শিশা সেবনের হুক্কা, ২ লিটার বিদেশী মদ, ১২ (বারো) ক্যান বিয়ার, শিশা বিক্রয়ের নগদ অর্থ ১২,৮৭০ (বারো হাজার আটশত সত্তর) টাকাসহ মো: মাসুম বিল্লা (২৮), মোঃ রাব্বি (২২), মো: জুলহাস (২৭), রিজোয়ান রোজারীও (৪৫), মো: নাছির উদ্দন (৪৭), নয়ন হোসেন (২০)কে হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং ‍টিমের উপস্থিতি টের পেয়ে আবু সাইদ (৬২) ও  ইবনুল হাসান (৬২) পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আবু সাইদ (৬২) ও ইবনুল হাসান (৬২) মনটনা শিশা লাউঞ্জের মালিক। নিজেদের দখলীয় অবৈধ শিশা বারে আগত অতিথিদের মাঝে আসামীগণ পরস্পর সহয়োগিতায় নিকোটিন যুক্ত শিশা, বিদেশী মদ, বিয়ার বিক্রয় ও সরবরাহ করতো।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL