সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান কর্তৃক ১,১০,২০০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান কর্তৃক ১,১০,২০০ পিস ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান কর্তৃক ১,১০,২০০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদক কারবারীর স্পর্দা কত ভয়ানক! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বান্দরবান কর্তৃক ১,১০,২০০ পিস ইয়াবা উদ্ধার।

জানা যায়, (বুধবার) ১০ই সেপ্টেম্বর ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বান্দরবানের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে ও জেলা কার্যালয় কক্সবাজার এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং ‍টিম নাইক্ষ্যাংছড়ি থানাধীন ঘুমধুম ইউপি এর ৫ নং ওয়ার্ড এ অভিযান পরিচালনা করে ১১০২০০ (এক লক্ষ দশ হাজার দুইশত) পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ৪৩৫০০ (তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা ও মোবাইল ফোনসহ ফাতেমা খাতুন (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যাংছড়ি থানাধীন ঘুমধুম ইউপি এর ৫ নং ওয়ার্ড এর আসামি ফাতেমা খাতুন(৩৮)  এর নিজ দখলীয় বসতঘরের ভিতর স্টিলের ওয়ারড্রব এর নিচের ড্রয়ারে লুকানো অবস্থায় প্লাস্টিকের  সিনথেটিক ব্যাগের ভিতর টিস্যু ও স্কচটেপ দ্বারা মোড়ানো ১১০০০০ (এক লক্ষ দশ হাজার) পিস এবং খাটের উপর তোশকের নিচে পার্টস ব্যাগের ভিতর ২০০ (দুইশত) পিস আ্যমফিটামিন যুক্ত ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আসামীর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL