বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস Logo নিজস্ব হাসপাতাল বা পূর্ণাঙ্গ ক্লিনিক ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে professional bachelor’s degree ও allied health course চালু রাখা বন্ধ হওয়া উচিত Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের Logo কৃষক কার্ডের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী Logo ১৪৩৩ বঙ্গাব্দ: আজ পহেলা বৈশাখ Logo ডিএনসি ময়মনসিংহ কর্তৃক ৫০৫৯ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২১৫ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকাকে মাদক মুক্ত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে নিয়মিত অভিযানে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।

(বুধবার) ১৬ই ফেব্রুয়ারী ও (বৃহস্পতিবার) ১৭ই ফেব্রুয়ারী ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্বে গুলশান, মিরপুর, তেজগাঁও, রমনা, ও উত্তরা সার্কেলের এর সমন্বয়ে গঠিত একাধিক রেইডিং টিম গঠন করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৮০৭০ (আট হাজার সত্তর) পিস ইয়াবাসহ ৮ জনকে হাতেনাতে গ্রেফতার করে।

জানা যায়, গুলশান সার্কেল কর্তৃক খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো: সারোয়ার জাহান পানু (৩৭)কে ২৫৫০ (দুই হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ও ১টি প্রাইভেট কারসহ হাতেনাতে গ্রেফতার করে।

এদিকে মিরপুর সার্কেল কর্তৃক হাতিরঝিল থানাধীন ৪৫১, পশ্চিম রামপুরা, ডি.আই.টি.রোড (টিভি ভবনের বিপরীতে) দি নিপুন ফার্মেসি নামিয় ঔষধের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৮০০ (দুই হাজার আটশত) পিস ইয়াবাসহ ফরিদ আলম (৩৩) ও মফিজ আলম (৩২)কে হাতেনাতে গ্রেফতার করে।

অন্যদিকে তেজগাঁও সার্কেল কর্তৃক শাহবাগ থানাধীন ২১৯, সৈয়দ নজরুল ইসলাম স্মারণীর পীর ইয়ামেনী মার্কেট ভবন এর ৮ম তলার হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনাল এর ৮৩০ নং কক্ষে অভিযান পরিচালনা করে মোঃ হেলাল উদ্দিন (২৮) ও সালমান জাহান সবুজ (২৬)কে ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে রমনা সার্কেল কর্তৃক যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকাস্থ অভিযান পরিচালনা করে ফিরোজা বেগম (৩৮)কে ৭০০ (সাতশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও উত্তরা সার্কেল কর্তৃক ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকাস্থ অভিযান পরিচালনা করে ১২০ (একশত বিশ) পিস ইয়াবাসহ তাইফ মাহমুদ প্রকাশ তন্ময় (২৪) ও মোঃ শরীফ(২৫)কে হাতেনাতে গ্রেফতার করে।

এ বিষয়ে উপপরিচালক শামীম আহম্মেদ আমাদের প্রতিনিধিকে বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা পাচার করে ঢাকায় বিভিন্ন জায়গায় সরবরাহ করে। আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক কারীবারীদের কোনো ধরনের ছাড় নেই। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক ৫(পাঁচ)টি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL