নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্তৃক বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার
(শনিবার) ২২শে আগস্ট ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়া এর নেতৃত্বে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাখা বিশেষ টিম শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক HUSSAIN ABDUL KADAR SHAIKH (48) কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ০৩ (তিন কেজি) কেজি কুশ, ১টি ভারতীয় পাসপোর্ট (নম্বর: Y5877356), ১টি বোর্ডিং কার্ড, ১টি স্মার্টফোন ( ভিআই সিমসহ), ৪০০ (চারশত) ইউ এস ডলার, থাইল্যান্ডের মুদ্রা ১৫৫০ (এক হাজার পাঁচশতপঞ্চাশ) বাথ, ভারতীয় মুদ্রা রুপি ৪০০ (চারশত) রুপি ও ELECTION COMMISSION IDENTITY CARD (NO- NCT3264926) উদ্ধার করা হয়।
এছাড়াও গত (মঙ্গলবার) ১৮ই আগষ্ট, ২০২৬ ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিক AKASH DUBEY (28) ও AKASH PANDEY (34) ভারতীয় পাসপোর্ট এর ফটোকপিসহ দুটি ট্রাভেল ট্রলি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দর বিভিন্ন সংস্থার সামনে ট্রাভেল ট্রলিগুলো তল্লাশি করে সর্বমোট ৪১৮০ (চার হাজার একশত আশি) গ্রাম কুশ উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।