নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ২।
(বৃহস্পতিবার) ৬ই আগস্ট ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে,বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনাল এর পশ্চিম পার্শ্বে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক সংলগ্ন ফুটপাতের উপর এবং সোনাইমুড়ী থানাধীন নোয়াখালী-কুমিল্লা মহাসড়কস্থ সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পূর্ব পার্শে আনু মিয়া স্টোর এর সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল হক প্রকাশ আব্দুল্লাহ( ২৮) ও নুরে আলম প্রকাশ চৌধুরী (৩০)কে ৯৭৯০ (নয় হাজার সাতশ নব্বই) পিস ইয়াবা এবং HERO EXTREME ও HONDA XBLADE নামীয় মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করে।
উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি নোয়াখালী জেলায় কুমিল্লা ও ফেনী থেকে মোটরসাইকেলের মাধ্যমে ইয়াবা পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী ও র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী এর সমন্বয়ে একটি যৌথ রেইডিং ও টহল টিম গঠন করে বেগমগঞ্জ চৌমুহনী চৌরাস্তা ও সোনাইমুড়ী বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। প্রথমে চৌমুহনী বাস টার্মিনাল এলাকা থেকে আসামী মোঃ আব্দুল হক প্রকাশ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে তার দেহ তল্লাশি করে ৩৯০০ ৯তিন হাজার নয়শত) পিস ইয়াবা এবং বহনকারী HERO EXTREME নামীয় মোটরসাইকেল এর টুল বক্সের ভিতর থেকে আরো ১৯৭০ (এক হাজার নয়শত সত্তর) পিস ইয়াবা, সর্বমোট ৫৮৭০ (পাঁচ হাজার আটশত সত্তর) পিস ইয়াবা এবং HERO EXTREME নামীয় মোটরসাইকেলটি ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে সোনাইমুড়ী বাইপাস এলাকা থেকে নুরে আলম প্রকাশ চৌধুরীতে তার দেহ তল্লাশি করে ১৯৬০ (এক হাজার নয়শত ষাট) পিস এবং তাকে বহনকারী HONDA XBLADE নামীয় মোটরসাইকেল এর টুল বক্সের ভিতর থেকে ১৯৬০ (এক হাজার নয়শত ষাট) পিস, সর্বমোট ৩৯২০ (তিন হাজার নয়শত বিশ) পিস আমফিটামিনযুক্ত ইয়াবা এবং HONDA XBLADE নামীয় মোটরসাইকেল ও ১টি মোবাইল সেট জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানা ও সোনাইমুড়ী থানায় ২টি নিয়মিত মামলা দায়ের করেন।