বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক / ১১৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন
মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির
মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শাসক দলের কয়েকজন মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ও কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে এবং তা অপরাধকে উসকে দিচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কীভাবে?

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তার প্রথম সিলেট সফর।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষের ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় সরকারকে যথাযথ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, শাসকদলীয় কেউ যেন অপরাধীদের পক্ষ না নেন বা দায় এড়িয়ে না যান। সদিচ্ছা থাকলে সমাজ ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে তাৎক্ষণিক মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে দলীয়ভাবে এখনো বিস্তৃত আলোচনা হয়নি। দেশের কল্যাণ বিবেচনায় যা উত্তম হবে, দল সে সিদ্ধান্তই নেবে।

সরকার জনগণের কল্যাণে কাজ করলে বিরোধী দল হিসেবে জামায়াত সহযোগিতা করবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL