মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বিশ্ব ইজতেমার বাকি আর পাঁচ দিন : চলছে জোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
বিশ্ব ইজতেমার বাকি আর পাঁচ দিন : চলছে জোর প্রস্তুতি
বিশ্ব ইজতেমার বাকি আর পাঁচ দিন : চলছে জোর প্রস্তুতি

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার বাকি আর পাঁচ দিন। চলছে জোর প্রস্তুতি। প্রথম পর্বের অংশ নেবেন মাওলানা জুবায়েরপন্থীরা। আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ পন্থীরা। ইজতেমাকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ভূমিকায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

আগামী ৩১ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমা। ১৬০ একর ময়দানে চলছে সামিয়ানা টানানোর কাজ। ময়দানের উত্তর-পশ্চিম কোনে এরইমধ্যে মূল বয়ান মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। সংস্কার করা হচ্ছে রাস্তাঘাট, মুসল্লিদের ওযু খানা, পয়নিষ্কাশন ব্যবস্থাসহ নানা কাজের। বসানো হচ্ছে ইলেকট্রিক লাইট ও সিসিটিভি ক্যামেরা। নদীর ওপর তৈরি হচ্ছে অস্থায়ী বেইলি ব্রিজ। এসব কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছে ঢাকা, গাজীপুর ও আশেপাশের জেলার তাবলীগ জামাতের কর্মীরা। প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহের কাজ করছে গাজীপুর সিটি কর্পোরেশন।

ইজতেমা শুরু হবে মাওলানা জুবায়ের অনুসারীদের দিয়ে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন মুরুব্বীরা।

ইজতেমাকে ঘিরে মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সাদপন্থীদের বিরোধ কাটেনি। এ অবস্থায় আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

 

এদিকে, ৫৮তম বিশ্ব ইজতেমার দিল্লির মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব হওয়ার কথা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL