বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন? Logo চক্ষুস্বাস্থ্যের উন্নয়নে মানবসম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজন Logo ব্রাজিল নাকি হাইতি, সুপার কম্পিউটারের প্রেডিকশনে কে জিতবে Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার বিস্তার: চোখের স্বাস্থ্যসেবায় সময়োপযোগী সংস্কারের দাবি Logo আদ-দ্বীন হাসপাতাল: বন্ধ নয়, জবাবদিহি ও সংস্কারের সুযোগ প্রয়োজন Logo বাংলাদেশে অপটোমেট্রি পেশার আইনগত স্বীকৃতি কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছে? Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক / ৩৮০ Time View
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় তাপপ্রবাহ
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় তাপপ্রবাহ

সারা দেশে তিন দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের পাঁচটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় তাপপ্রবাহ

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় তাপপ্রবাহ

সোমবার (১৩ মার্চ) সকালে আবহাওয়া অফিসের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে পরবর্তী তিন দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

এতে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় সোমবার পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

এদিন দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কোনো সতর্কবাণী নেই। তাই কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না।

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ও সিলেটে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার দেশের সর্বনিম্ন ১৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ ডিগ্রি সেলসিয়াস। আর আগের দিন রোববার (১২ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL