রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ

প্রয়োজন হলে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা চলবে: নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
প্রয়োজন হলে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা চলবে: নেতানিয়াহু
প্রয়োজন হলে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা চলবে: নেতানিয়াহু

লেবাননে ভয়াবহ ও প্রাণঘাতী বিমান হামলার একদিন পরই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর উদ্দেশ্যে এক কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা অব্যাহত রাখবে তারা।

নিজের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমরা পূর্ণ শক্তি, নির্ভুলতা এবং দৃঢ় সংকল্পের সঙ্গে হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট- যারা ইসরাইলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের ওপর আঘাত হানব। যতক্ষণ না আমরা ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারছি, ততক্ষণ আমরা প্রয়োজন অনুযায়ী হিজবুল্লাহর ওপর আক্রমণ অব্যাহত রাখব।’

সম্প্রতি লেবাননে ইসরাইলি বাহিনীর সিরিজ হামলার প্রেক্ষাপটে এই মন্তব্য আসল। ওই হামলায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে।

সূত্র: আলজাজিরা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL