মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান

নিজস্ব প্রতিবেদক / ৩১০ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৬:১৭ অপরাহ্ন
প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান
প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান

দেশের ব্যান্ড সংগীতের এক অগ্রপথিক আইয়ুব বাচ্চু চলে গেছেন ৬ বছর আগে। তবে আজও ভক্তদের হৃদয়ে জীবিত তিনি।

এবার কিংবদন্তি এই শিল্পীর কণ্ঠে নতুন গান শুনবেন শ্রোতারা। আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান।

জানা গেছে, মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। কিন্তু প্রকাশ করে যেতে পারেননি। সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই পরিকল্পনার প্রথম গানটি প্রকাশ পেতে যাচ্ছে এবার।

গানটির শিরোনাম ‘ইনবক্স’। লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে।

বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্‌যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি। এবার নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড মিউজিক ডেতে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ইনবক্স। গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চু ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL