মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

পাকিস্তানে ভ্রমণ ইস্যুতে নাগরিকদের সতর্কবার্তা ব্রিটেনের

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১:১২ অপরাহ্ন
পাকিস্তানে ভ্রমণ ইস্যুতে নাগরিকদের সতর্কবার্তা ব্রিটেনের
পাকিস্তানে ভ্রমণ ইস্যুতে নাগরিকদের সতর্কবার্তা ব্রিটেনের

পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে ভ্রমণের ব্যাপারে নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিদেশ, কমনওয়েলথ এবং ডেভেলপমন্টে অফিস (এফসিডিও) গতকাল মঙ্গলবার জারি করেছে এ বার্তা।

বার্তায় পাকিস্তানের যে কোনো সীমান্ত এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের নির্দেশ দিয়েছে এফসিডিও। পাশপাশি পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বাজাউর, বান্নু, বুনের, চারসাদ্দা, ডেরা ইসমাইল খান, খাইবার, কোহাট, কুররম, লাক্কি মারওয়াত, লোয়ার দির, মোহমান্দ, ওরাকজাই, রাজধানী পেশোয়ার, সোয়াত, তাঙ্ক, উত্তর ওয়াজিরিস্তান, আপার দক্ষিণ ওয়াজিরিস্তান, লোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান, মারদান, চিত্রল, মানসেরা জেলা— অর্থাৎ পুরো খাইবার পাখতুনখোয়া প্রদেশ, পাকিস্তান ও চীনের মধ্য সংযোগস্থাপন সড়ক কারাকোরাম হাইওয়ে এবং তার সংলগ্ন গিলগিট-বাল্টিস্তানের চিলাস জেলা, আজাদ জম্মু ও কাশ্মিরের সীমান্তের সংলগ্ন ১০ মাইল এলাকা এবং বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ব্যতীত প্রদেশটির সব এলাকায় ভ্রমণ না করতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে এফসিডিও’র বিবৃতিতে।

সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের উল্লম্ফন ঘটেছে। এ দু’ই প্রদেশের সঙ্গেই সীমান্ত রয়েছে আফগানিস্তানের এবং ইসলামাবাদের অভিযোগ— পাকিস্তানের এসব সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কাবুল। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL