রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

পরিচালক হিমেল আশরাফ বললেন অন্তর্জাল সেরা

নিজস্ব প্রতিবেদক / ৩৭০ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৬ অপরাহ্ন
পরিচালক হিমেল আশরাফ বললেন অন্তর্জাল সেরা
পরিচালক হিমেল আশরাফ বললেন অন্তর্জাল সেরা

গত ঈদ কাঁপিয়ে দিয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিয়তমা’। বাংলাদেশ তো বটেই বিশ্বজুড়ে ছবিটির জয়জয়কার। এটির নির্মাতা হিমেল আশরাফ এবার প্রশংসায় মাতলেন আরেকটি ছবির। তাঁর দেখা সবচেয়ে আধুনিক সিনেমা হিসেবে অভিহিত করলেন দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’কে।

হিমেল আশরাফের ভাষ্য, ‘‘আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক বাংলা সিনেমা ‘অন্তর্জাল’। সিয়াম, মিম, সুনেরাহ, সুমনসহ পুরো টিম তাদের সেরাটা দিয়েছেন। আলাদা করে সিয়ামের নামটা না বললেই না, কী অসাধারণ! দীপংকর দীপন সময় থেকে এগিয়ে থাকা পরিচালক; সেটা আবার প্রমাণ করলেন! দাদা, হ্যাটস অফ টু ইউ।’

পাশাপাশি তিনি অন্যদেরও অনুরোধ করেন। হিমেল বলেন, ‘‘আমার বন্ধু তালিকায় আমার অনেক আমেরিকান প্রিয় মানুষজন আছেন, তাদের প্রতি অনুরোধ আপনারা হলে যেয়ে ‘অন্তর্জাল’ দেখবেন। সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো সিনেমার সাথে সবচেয়ে জরুরি ভালো দর্শক। আমরা যদি না দেখি তবে কেমনে ভালো সিনেমা হবে!’’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশসহ সারা বিশ্বের ১৮৪টি হলে মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’।

বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। নির্মাতা দীপংকর দীপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, রওনক হাসান, মোহাম্মদ বারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL