রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

‘নির্বাচনের সময় পক্ষপাতমূলক আচরণ করলেই ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক / ৪১২ Time View
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১০ অপরাহ্ন
‘নির্বাচনের সময় পক্ষপাতমূলক আচরণ করলেই ব্যবস্থা নেওয়া হবে’
‘নির্বাচনের সময় পক্ষপাতমূলক আচরণ করলেই ব্যবস্থা নেওয়া হবে’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলছেন, নির্বাচনের সময় কারো আচরণ যদি পক্ষপাতমূলক হয়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি আমরা। এই ব্যবস্থা গ্রহন করা হবে জনগণের আস্থার স্বার্থে, নির্বাচনের স্বার্থে।

সোমবার ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রশাসকরা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই আচরণে কোনভাবেই পক্ষপাত হওয়া উচিত নয়। এজন্যই জামালপুরের জেলা প্রশাসক ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। এছাড়া সরকারি সফরে প্রধানমন্ত্রী ভোট চাইতে পারে কি না তা জানতে চাওয়া হলে বিষয়টি কেউ কমিশনের নজরে আনেনি। আনলে পরীক্ষা- নিরীক্ষা করে দেখা হবে।

সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে। এই সুযোগ ইসির আছে।

তিনি বলেন, নির্বাচনের সময় কারো আচরণ যদি পক্ষপাতমূলক হয়, তাহলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। এটা জনগণের আস্থার স্বার্থে, নির্বাচনের স্বার্থে। ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL