সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: নিজেদের শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে জ্যোতিরা

নিজস্ব প্রতিবেদক / ৩৯৬ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

স্কটল্যান্ডকে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এবারের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছিল টাইগ্রেসরা। তবে, এরপরের গল্পটা হতাশার। ফের ছন্দপতন বাঘিনীদের শিবিরে। পরপর দুই ম্যাচ হেরে আসরের শেষ চারে খেলার আর কোন সমীকরণে নেই বাংলাদেশ। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার এই ম্যাচে ভালো কিছু করে আসর শেষ করার স্মৃতি নিয়ে দেশে ফেরার সুযোগ জ্যোতিদের সামনে।

শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজায় সেমির স্বপ্নভঙ্গ হওয়ার একদিন পরেই কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে জ্যোতিরা। তিন ম্যাচে দুই পরাজয়। পারফর্ম্যান্সের বিচারে ভালোর চেয়ে মন্দের পাল্লাটাই ভারি।

টাইগ্রেস ক্যাপ্টেন জ্যোতিও বলেছেন সব প্লেয়ারদের নিজেদের নিয়ে আরও ভাবতে, নিজেদের দুর্বলতা গুলো মাথায় রাখতে। ঘাটতি আছে সামর্থ্যে, অভাব আছে শক্ত মানসিকতার।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ হেরে সেমির স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে সেই ওয়েস্ট ইন্ডিজকেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের আসর শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। তাই টাইগ্রেসদের জন্য প্রোটিয়া বধ যে খুব একটা সহজ হবে না, তা অনেকটাই অনুমেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL