বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালালেই গ্রেপ্তার: স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক / ১৯৪ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৪১ অপরাহ্ন
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালালেই গ্রেপ্তার: স্বরাষ্ট্র সচিব
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালালেই গ্রেপ্তার: স্বরাষ্ট্র সচিব

দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ‘ডেভিল হান্ট অপারেশনের’ আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, দেশের পরিস্থিতি অনেকেই অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হচ্ছে। এটা একটা পুলিশ অ্যাকশন।

তিনি বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়, সেখানে পরাজিত শক্তিকে রাখে না। আমরা সেটা করিনি, এতোটা অমানবিক হইনি। প্রতিটা অপারেশনের একটা নাম থাকে।

স্বরাষ্ট্র সচিব বলেন, ১১ ফেব্রুয়ারি মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগ নিয়ে কর্মশালা করা হবে।

সূত্র :বাংলা নিউজ ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL