বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

তাসকিন-রানাদের কোচ হওয়ার পথে যিনি

নিজস্ব প্রতিবেদক / ২৬৩ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
তাসকিন-রানাদের কোচ হওয়ার পথে যিনি
তাসকিন-রানাদের কোচ হওয়ার পথে যিনি

তাসকিন-নাহিদ রানাদের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে বিদায় দিয়েছে বিসিবি। কিউই এই বোলিং কোচের জায়গায় নতুন কাউকে নিয়োগ দিতে চলেছে বিসিবি। তালিকায় বেশ কয়েকজনের নাম শোনা গেলেও এখন শেষ দিকে এসে সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ান পেসার শন টেইট।

জানা গেছে, সময়ের বেশ আলোচিত ও সফল পেসার শন টেইটকে নিয়োগ দেওয়ার ব্যাপার প্রায় চূড়ান্ত। বিসিবি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারও সম্মত হয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে। তাই খুব শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

এর আগে, বাংলাদেশের পেস বিভাগের উন্নতিতে নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দিলেও তার পারফরম্যান্সে খুশি হতে পারেনি বোর্ড। তাই ২০২৬ এর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও তার বহু আগেই তাকে বিদায় জানায় বিসিবি। সে জায়গাতেই এখন চলছে কোচ নিয়োগের কার্যক্রম।

এদিকে বিসিবির নজরে থাকা অজি পেসার শন টেইট অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে খেলেছেন। খেলা ছাড়ার পর কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে। সর্বশেষ বিপিএলে ছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ। সেই সময় বাংলাদেশি পেসারদের দেখেছেন কাছ থেকে। বিসিবিও তার ওপর নজর রেখেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL