শনিবার, ২৩ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান
ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান

নিজস্ব প্রতিবেদক: ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে (ডিএনসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান শিশা, শিশা সেবনের হুক্কা, কল্কিসহ বিদেশী মদ উদ্ধার।

আবারো রাজধানী ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান শিশা, শিশা সেবনের হুক্কা, কল্কী, সিসি ক্যামেরার ডিবিআরসহ বিভিন্ন উপকরন জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ঘটনার সতত্যা স্বীকার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম (বুধবার) ২০শে মে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, (মঙ্গলবার) ১৯শে মে, ২০২৬ দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশনস্) ও অ্যাডিশনাল ডিআইজি মোঃ বশির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ.কে.এম শওকত ইসলাম, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস, উপপরিচালক, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) মোঃ রাজিউর রহমান, মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মো: শামীম আহম্মেদ, বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোঃ মেহেদী হাসান, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম রাজ, মোঃ আব্দুল কাদের, হাসান সাদিক মাহমুদ, মোস্তাক আহমেদ, ফয়সাল মাহমুদ এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এবং ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) সার্কেল পরিদর্শক ও সার্কেল স্টাফদের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম অভিজাত এলাকা বনানীতে পৃথক পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।

১। ঢাকা মহানগরীর বনানী থানাধীন ১১নং রোডস্থ ‘টাউয়ার বি ইলেভেন’ নামীয় ১৬তলা ভবনের ০৮ তলায় অভিযান পরিচালনা করে রিভেল হোক্কা লাউঞ্জ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নামীয় শিশাবারে বিপুল পরিমান শিশা, শিশা সেবনের হুক্কা ও সরঞ্জাম জব্দ করা হয়।

২। ঢাকা মহানগরীর বনানী থানাধীন ১১নং রোডস্থ ‘টাউয়ার বি ইলেভেন’ নামীয় ৮ তলায় বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

৩। ঢাকা মহানগরীর বনানী থানাধীন রোড নম্বর ২৮, বাড়ি নম্বর ০৩, সিদ্দিকুর রহমান এর ভাড়াকৃত দ্যা ক্যাফে এক্সিল নামীয় শিশা বারে বিপুল পরিমান শিশা ও শিশা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় ৮জনকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮(সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপপরিচালক (প্রশাসন) রাজীব মিনা, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) উপপরিচালক, মোঃ রাজিউর রহমান, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মো: শামীম আহম্মেদ, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোঃ মেহেদী হাসান এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এবং ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর সকল সার্কেল পরিদর্শকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL