মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ১১০০

নিজস্ব প্রতিবেদক / ৭২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ন
ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ১১০০
ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ১১০০

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৯ জনে। আর এ সময়ের মধ্যে মোট ২ হাজার ৫৫৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও জানানো হয়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজধানী ঢাকার ৯ জন এবং ৪ জন ঢাকার বাইরের। এর আগে, গতকাল সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দশজন মারা যান। তাদের মধ্যে রাজধানী ঢাকার ৬ জন এবং ৪ জন ঢাকার বাইরের। আর এ সময়ের মধ্যে মোট ২ হাজার ৬৬০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। ফলে গতকাল থেকে আজ মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৫৫৫ জনের মধ্যে ঢাকায় ৬১৭ এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জনে। বর্তমানে মোট ৮ হাজার ৬০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৯১৯ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ১৯ হাজার ৬৮ জন। ২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL