মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪৭৭ জন

নিজস্ব প্রতিবেদক / ২৭৮ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯:২৯ অপরাহ্ন
ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪৭৭ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হলো। সেপ্টেম্বরে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর ডেঙ্গুতে ২৬৯ জনের মৃত্যু হলো।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। তাদের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময় সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ১৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন। আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি হয়, যার পরিমাণ ৬ হাজার ৫২১ জন। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় তিন গুণ বেড়ে হয় ১৮ হাজার ৯৭ জন। চলতি মাসে ইতিমধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৬৪।

আক্রান্তের সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়ছে। গত জুলাইয়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৭ জনে। সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ৫৪ হাজার ৭০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL