শনিবার, ২৩ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধা
ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধা

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপর্যুপরি সাড়াশি অভিযানে আবারো কড়াইল বস্তি, গুলশান, খিলক্ষেত এলাকা থেকে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে (শুক্রবার) ২২শে মে, ২০২৬ ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সম্মেলন কক্ষে বিকেল ৩টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অপারেশন্স ও এডিশনাল ডিআইজি মোঃ বশির আহমেদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন,

২১শে মে, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এর নেতৃত্বে, সহকারী পরিচালক ও তেজগাঁও সার্কেল পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা এবং অন্যান্য সার্কেল পরিদর্শক ও স্টাফদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকাস্থ বিটিসিএল কলোনীর কল্যাণ-১৫ নম্বর টিনসেড বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ শিশা, হুক্কা সেট, মাটির কঞ্চি ও সংশ্লিষ্ট সরঞ্জামসহ জাহানারা বেগম (৫৫) ও শাহীন রাড়ী (১৯)কে হাতেনাতে গ্রেফতার করে। এবং মূলহোতা শরীফ আল জাওয়াদ (৩৬) Xotic Lounge নামীয় শিশা বারের মালিকের সংশ্লিষ্টতা থাকায় তাকে পলাতক দেখিয়ে পরিদর্শক মোঃ তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত দায়ের করেন। তিনি আরো বলেন, আলামতের সর্বমোট আনুমানিক মূল্য-৪৫,০০,০০০/-(পয়তাল্লিশ লক্ষ টাকা) টাকা। আসামীদের জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত দলিল দস্তাবেজ পর্যালোচনায় জানা গেছে, আইন প্রয়োগকারী সংস্থাসমূহের চোখ ফাকি দেওয়ার লক্ষ্যে Xotic Lounge নামীয় শিশা বারের মালিক পলাতক আসামী শরীফ আল জাওয়াদ, ২ নম্বর আসামী জাহানারা বেগম (৫৫) এর বাসা ভাড়া নিয়ে তার সহযোগিতা ও যোগসাজসে শিশা ও শিশা সেবনের সরঞ্জামাদি কড়াইল বস্তিতে সংরক্ষণ করে, শিশা সেবনের উপযোগি করে কলকিতে ভরে রাখে এবং যখন প্রয়োজন হয় সে মোতাবেক অদূরে অবস্থিত বনানী ১১ নম্বর রোডস্থ আনজারা বিল্ডিংয়ের ৯ম তলায় অবস্থিত Xotic Lounge এ প্রয়োজন মতো শিশা সরবরাহ করে। উল্লেখ্য, বনানী ১১ নম্বর রোডস্থ সংলগ্ন এলাকাসমূহে অবস্থিত শিশা বার পরিচালনাকারী অপরাধ চক্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপর্যুপরি অভিযানে সর্তক হয়ে নিকটবর্তী কড়াইল বস্তিকে শিশা সংরক্ষণের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে। আরো উল্লেখ্য, গুলশান, বনানী এলাকায় অবৈধ শিশা নির্মূলের লক্ষ্যে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের প্রদত্ত নির্দেশনা মোতাবেক শিশা বারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাড়াশি অভিযান পরিচালনা করছে এবং অবৈধ শিশা বার কার্যক্রমকে নির্মূলের দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছে।

অপর এক অভিযানে, গুলশান সার্কেল পরিদর্শক মোঃ এমদাদুল হক খান এর নেতৃত্বে ঢাকা মহানগরের খিলক্ষেত থানাধীন বিলক্ষেত বাসস্ট্যান্ডস্থ রাজউক ট্রেড সেন্টার শপিং মলের সামনে ফুটপাতের উপর গাজীপুরগামী একটি বাস তল্লাশি করে ১৮ (আঠারো) কেজি গাঁজাসহ মোঃ দেলোয়ার হোসেন (৪৬), ইরন মিয়া (৪৫), মোঃ ইয়াছিন (৩৯), মোছাঃ আলেয়া বেগম (৪০)কে হাতেনাতে গ্রেফতার করে। গাঁজা পরিবহনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী খিলক্ষেত থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক অদূর ভবিষ্যতে গুলশান-বনানী এলাকায় যেকোন ধরণের অবৈধ শিশা বার কার্যক্রম নিমূলে দৃঢ় প্রতিজ্ঞ।

এসময়ে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ, সহকারী পরিচালক আবু সাইদ, পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা ও এমদাদুল হক খানসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL