মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডিএনসি ফরিদপুর ও শাহজালাল আন্তঃ বিমানবন্দরে ৭৯ লক্ষ ৮ হাজার ৪শত টাকার মাদক ও বিদেশী মুদ্রা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪১৫ Time View
Update : রবিবার, ২৫ জুন, ২০২৩, ২:০৯ অপরাহ্ন
ডিএনসি ফরিদপুর ও শাহজালাল আন্তঃ বিমানবন্দরে ৭৯ লক্ষ ৮ হাজার ৪শত টাকার মাদক ও বিদেশী মুদ্রা উদ্ধার
ডিএনসি ফরিদপুর ও শাহজালাল আন্তঃ বিমানবন্দরে ৭৯ লক্ষ ৮ হাজার ৪শত টাকার মাদক ও বিদেশী মুদ্রা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:  মাদকচোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো ডিএনসি ফরিদপুর ও শাহজালাল আন্তঃ বিমানবন্দরে ৭৯ লক্ষ ৮ হাজার ৪শত টাকার মাদক ও বিদেশী মুদ্রা উদ্ধার।

(রবিবার) ২৫শে জুন ২০২৩  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুর এর উপপরিচালক শামীম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, খ সার্কেল পরিদর্শক(ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন সোনাখোলা গ্রামস্থ আব্দুল মাতুব্বর এর বসতঘর তল্লাশী করে ১৭৩০০ (সতের হাজার তিনশত) পিস ইয়াবাসহ আব্দুল মাতুব্বর (৫২) ও হেনা বেগম (৪১)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। আলমতের আনুমানিক মূল্য প্রায় ৫১,৯০,০০০ (একান্ন লক্ষ নব্বই হাজার) টাকা।   আসামীদের বিরুদ্ধে খ সার্কেল পরিদর্শক(ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান বাদী হয়ে ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (শনিবার) ২৪শে জুন ২০২৩  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকার অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল এর দিক-নির্দেশনায়, উপপরিচালক রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী উপ-পরিদর্শক মো: আব্দুল হালিম সরদার এর সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা আন্তঃ বিমানবন্দর থানাধীন, হযরত শাহজালাল আন্তঃ বিমানবন্দরের দ্বিতীয় তলায় কনকর্স হলের চেকিং ROW-C তে নিরাপত্তা স্ক্যানিং মেশিনের সামনে অভিযান পরিচালনা করে ৬৭০০ (ছয় হাজার সাতশত) পিস ইয়াবা ও দুবাই এর মুদ্রা ২৩ হাজার দেরহামসহ মোছা: রোকেয়া বেগম (৪১) ও সোনিয়া আক্তার (৩২)কে হাতেনাতে গ্রেফতার করে। আলমতের আনুমানিক মূল্য প্রায় ২৭,১৮,৪০০ (সাতাশ লক্ষ আঠারো হাজার চারশত) টাকা।  আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মির্জা মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL