বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ঢাকা মেট্রো (উত্তর), ঢাকা গোয়েন্দা ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা Logo অপটোমেট্রি পেশাজীবীদের নিবন্ধন ও নীতিমালা কাঠামো: উন্নত চক্ষুসেবার পথে এক যুগান্তকারী পদক্ষেপ Logo বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি Logo রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo ডিএনসি-র উপর্যুপরি সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ শিশা ও গাঁজা উদ্ধার Logo ঢাকার অভিজাত এলাকা বনানীতে অবৈধ শিশাবারে ডিএনসির অভিযান Logo ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৬৯ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী, সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে যৌথ অভিযানে ১৩৩০ (এত হাজার তিনশত) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ৮০,০০০ (আশি হাজার) টাকাসহ গ্রেফতার ১, পলাতক ১।

জানা যায়, (বুধবার) ২১শে জানুয়ারী, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর দিক নির্দেশনায়, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে, সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে একটি রেইডিং টিম, সুধারাম মডেল থানাধীন পূর্ব এওয়াজবালিয়া গ্রামস্থ সর্দার পাড়ার বাসিন্দা মিল্লাত হোসেন (৪৩) এবং মোঃ সাগর হোসেন (২৪) এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে মিল্লাত হোসেন (৪৩)কে ১,২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ৮০০০০ (আশি হাজার) টাকা এবং ৩টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। অপর অভিযানে ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ সাগর হোসেন (২৪) পালিয়ে যায়।

উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, সুধারাম মডেল থানাধীন পূর্ব এওয়াজবালিয়া গ্রামে মাদক ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে, সেনাবাহিনীর নোয়াখালী মাইজদী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আতিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং র‍্যাব-১১ সিপিসি-৩, নোয়াখালী এর ডিএডি  অমলেশ বাইন এর যৌথ নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাব-১১ এর মোট ২৭ জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম সুধারাম মডেল থানাধীন পূর্ব এওয়াজবালিয়া গ্রামস্থ সর্দার পাড়ার বাসিন্দা মাদক ব্যবসায়ী মিল্লাত হোসেন (৪৩) এর বসতঘরে অভিযান চালায়। এসময় আসামী মিল্লাত হোসেন (৪২) পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তার থেকে ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে একই এলাকার আরেক মাদক ব্যবসায়ী মোঃ সাগর হোসেন (২৪) এর বসতঘরে অভিযান চালানো হলে আসামী মোঃ সাগর হোসেন পালিয়ে যায়।  এসময় আসামীর বসতঘর থেকে ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ৮০০০০ (আশি হাজার) টাকা এবং ১টি মোবাইল জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে ২টি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL