সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালীর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১১৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়নক! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।  

জানা যায়, (বুহস্পতিবার) ৭ই মে ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ফেনী টু নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারস্থ মাইশা স্টোর নামীয় দোকানের সামনে মহাসড়ক সংলগ্ন ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে  মো: আব্দুল হামিদ (৩২), ও বেবী আক্তার (২৩)কে ৩,৯০০ (তিন হাজার নয়শত) পিস ইয়াবা ও ইয়াবা ট্যাবলেটের ৮ (আট) গ্রাম গুড়াসহ হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৬ই এপ্রিল, ২০২৬ তারিখ ছোট বাচ্চাসহ দুই মহিলা মাদক কারবারীর থেকে উদ্ধারকৃত একটি ইয়াবা চালানের তদন্তকালে ডিএনসি আরেকটি পাচারকারী দম্পতির সন্ধান পায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী টিমের সমন্বয়ে একটি যৌথ রেইডিং টিম গঠন করে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ফেনী টু নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৯০০ (তিন হাজার নয়শত) পিস ইয়াবাসহ আসামীদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায়, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই তারা ছোট বাচ্চাকে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করে আসছে। ইতোপূর্বেও কয়েকটি চালান নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৌঁছে দিয়েছিল তারা। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL