রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪০৮ Time View
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ২৪ ঘন্টাই সজাগ। আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।

জানা যায়, (বুধবার) ৫ই জুলাই, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) এর উপপরিচালক মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, খিলগাঁও সার্কেল পরিদর্শক মো: আব্দুর রহিম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ৪ঠা জুলাই ২০২৩, ১১২ (একশত বারো) পিস ইয়াবাসহ আহম্মেদ সাবাব(২৬) ও সাদি রহমান(২৬) নামক দুইজনকে বনানী এলাকা হতে গ্রেফতার করে। এবং তাহরিম ইসলাম রবিন(৪৩) নামক একজনকে গুলশান এলাকা হতে ২০০(দুইশত) পিস ইয়াবাসহ আটক করে। অভিযানিক টিম জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার ভিত্তিক একটি মাদক সিন্ডিকেটের তথ্য পাওয়া যায়। তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে ক্যান্টনমেন্ট এলাকা হতে মো: আরাফাত আবেদীন(৩৮) নামক একজন ব্যক্তিকে ২,৫০০(দুই হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে রামপুরা এলাকা হতে কাজী জাফর ছাদেক রাজু(৩৮) নামক একজনকে ৬,০০০(ছয় হাজার) পিস ইয়াবাসহ আটক করা হয়। আরো জানা যায়, পাচারকারীর মূল হোতা  জাফর ছাদেক রাজু (৩৮) কক্সবাজার মেরিন ইকো রিসোর্টের মালিক এবং দীর্ঘদিন সে এই ব্যবসার সাথে জড়িত। এই বিষয়ে উপপরিচালক মাসুদ হোসেন ও পরিদর্শক মো: আব্দুর রহিম বলেন, গ্রেফতাকৃত কাজী জাফর ছাদেক রাজু(৩৮) একজন পেশাদার কুখ্যাত মাদক ব্যবসায়ী । তার নামে কক্সবাজার থানায় এর আগেও ২(দুই) টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বনানী,গুলশান,ঢাকা ক্যান্টনমেন্ট ও রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL