নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক কুশসহ ২ ভারতীয় নাগরিক গ্রেফতার ।
জানা যায়, (বৃহস্পতিবার) ২৭শে আগস্ট ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়,ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো (উত্তর) এর উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়ার নেতৃত্বে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের একটি বিশেষ টিম হযরত শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক ABDUL RAHMAN (46) ও MOHAMMED IQBAL ANSARI (45) দ্বয়কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ০৫ কেজি ১২০ গ্রাম (পাঁচ কেজি একশত বিশ গ্রাম) কুশ উদ্ধার করা হয়। সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি ABDUL RAHMAN (46) ও MOHAMMED IQBAL ANSARI (45) দ্বয় ভারতের WEST BENGAL এর বাসিন্দা। আসামীদের বিরুদ্ধে বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।