নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক ৮০০০ (আট হাজার) পিস ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জানা যায়, (শনিবার) ২৭শে জুন, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার, অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, ধানমন্ডি সার্কেল পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি টিম, গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি হতে ঢাকাগামী সৌদীয়া সিল্কি পরিবহন (চট্ট মেট্রো-ব-১১-১৯১৫) বাসে তল্লাশী করে ৮০০০ (আট হাজার) পিস ইয়াবাসহ কেরামা চাকমা (৩৮), লাউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪), চামিয়া চাকমা (২৯)কে হাতেনাতে গ্রেফতার করে।
উপপরিচালক শামীম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল যে, রাঙ্গামাটি হতে ঢাকাগামী সৌদীয়া সিল্কি পরিবহন (চট্ট মেট্রো-ব-১১-১৯১৫) যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি চালান নিয়ে মাদক ব্যবসায়ী ঢাকার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮০০০ (আট হাজার) ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর সম্পর্কে আত্মীয়-স্বজন তারা একে অপরের সাহায্য-সহযোগিতার করার মাধ্যমে পারস্পরিক যোগসাজসে দীর্ঘদিন যাবৎ উক্ত ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ০১ (এক) টি নিয়মিত মামলা দায়ের করেন।